ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আবারও অসুস্থ সৌরভ গাঙ্গুলি

আবারও হাসপাতালে সৌরভ। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। 


বুধবার তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আনন্দবাজার অনলাইনের।

খবরে বলা হয়, মঙ্গলবার রাত থেকেই বুকে ব্যথা অনুভব করেন বিসিসিআই প্রেসিডেন্ট। বুধবার দুপুরে ব্যথা বাড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। গ্রিন করিডর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তবে এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে।


এর আগে, গত ২ জানুয়ারি শরীরচর্চা করার সময় মাথা ঘুরে পড়ে যান সৌরভ। বুকে যন্ত্রণা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

ads
ads
ads

Our Facebook Page

↑